1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

দোহারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮১ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলায় হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মো. সজিব হোসেন(২৮) ও জিসান(২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মো. সজিব হোসেন উপজেলার দোহার ঘাটা(সুলতান খার মসজিদ সংলগ্ন) এলাকার মৃত- আলমগীর হোসেনের ছেলে এবং জিসান উপজেলার হাতুরপাড়া এলাকার হযরত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার দক্ষিণ খাড়াকান্দা সাকিনস্থ রানা চ্যালেঞ্জ এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে মো. সজিব হোসেন ও জিসানকে আটক করে।

পরে তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন ও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটককৃত আসামীদের বিরুদ্ধে দোহার থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com