1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

দোহারে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩৮০ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃতরা হলো- দোহার উপজেলার শিলাকোঠা বাংলাবাজার এলাকার মৃত শেখ লতিফের ছেলে শেখ জুলহাস(৩৫) ও নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের রাজাপুর এলাকার মান্নান খানের ছেলে মনির খান(৫২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলার পানকুন্ডু এলাকার গদিষ্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার ওপর হতে অবৈধ মাদক ব্যবসায়ী শেখ জুলহাস ও মনির খানকে আটক করে। পরে তাদের কাছ থেকে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে দোহার থানায় নিয়মিত মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com