1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

দৌলতখানে জেলেদের চালে ‘থাবা’ বরাদ্দ ৮০ কেজি, পেলেন মাত্র ৫০!

​মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখানে মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ থাকাকালীন কর্মহীন জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চালে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী কার্ডধারী প্রতিটি জেলের ৮০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও, তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে মাত্র ৫০ কেজির একটি করে বস্তা। অর্থাৎ, জনপ্রতি ৩০ কেজি চাল ‘গায়েব’ করে দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
​রবিবার (১৯ এপ্রিল) উপজেলার মেঘনা গর্ভে বিলীন হাজীপুর ইউনিয়নের জেলেদের মাঝে এই চাল বিতরণ করা হয়। ভুক্তভোগী জেলেরা জানান, বর্তমানে জাটকা সংরক্ষণ ও ইলিশের বংশবৃদ্ধির জন্য নদীতে মাছ ধরা নিষিদ্ধ। এই কঠিন সময়ে পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য সরকার যে খাদ্য সহায়তা পাঠিয়েছে, সেখানেও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে।
​হাজীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জেলেরা ক্ষোভ প্রকাশ করে জানান ৯ নং ওয়ার্ডের হাবিবুল্লাহ, ইমরান ও বাবুল জানান, তাদের ৮০ কেজির বদলে ৫০ কেজির ‘হুক লাগানো ছেঁড়া বস্তা’ দেওয়া হয়েছে। ৮ ও ৩ নং ওয়ার্ডের নুরুজ্জামান ও আব্দুল জব্বারসহ একাধিক জেলের দাবি, মেপে দেখার তোয়াক্কা না করেই এক বস্তা করে চাল দিয়ে বিদায় করা হয়েছে।
​অনিয়মের বিষয়ে জানতে চাইলে হাজীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুর বেগম দায়ভার নিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “আমি মহিলা মানুষ, তাই বিতরণের দায়িত্ব সাবেক চেয়ারম্যান ফারুক তালুকদার ও পরিষদের সচিবকে দেওয়া হয়েছে। আমার জানামতে তারা ৭৫ কেজি করে চাল দিয়েছেন। তবে প্যানেল চেয়ারম্যানের দেওয়া এই ‘৭৫ কেজি’র তথ্যটিও সরকারি বরাদ্দের (৮০ কেজি) চেয়ে কম।
​অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ইব্রাহিমকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
​এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান জানান, হাজীপুর ইউনিয়নের ৪৪২ জন নিবন্ধিত জেলের জন্য জনপ্রতি ৮০ কেজি হারে মোট ৩৫.৩৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দে কোনো কাটছাঁট করার সুযোগ নেই।
​নদীতে মাছ ধরা বন্ধ থাকায় বর্তমানে চরম খাদ্য সংকটে দিন কাটাচ্ছেন দৌলতখানের জেলেরা। এমন পরিস্থিতিতে সরকারি চালে এই লুটপাট জেলেপল্লীতে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা এই অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com