1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

দৌলতপুরে আগুনে তিন বাড়ি পুড়ে ভস্মীভূত ১৬ লক্ষ টাকা ক্ষতি প্রায়

মোঃ শাহীনুর ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডর ঘটনায় তিনটি বাড়ি ভস্মীভূত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আদাবাড়িয়া মন্ডলপাড়া গ্রামে মৃত রসুল মন্ডলের ছেলে ওহাব আলীর বাড়ির পাশে পাটকাঠির গাদা থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আগুন মুহূর্তে ছড়িয়ে  পড়লে ওহাব মন্ডলের বাড়ির পাশে আরো দুটি  বাড়ি আগুনে পুড়ে শেষ হয়ে যায়, এতে মৃত হোসেন মন্ডলের ছেলে সুলতান মন্ডল ও সুলতান মন্ডলের ছেলে শ্যামলের বাড়িতে পর্যায়ক্রমে আগুনে তাদের ঘর ও ঘরে থাকা মালামাল সহ নগদ অর্থ পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানাই, শনিবার দুপুরে ওয়াব মন্ডলের বাড়ির পাশে পাটকাঠির গাদায় আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুনের তীব্রতা থাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে এবং পাশাপাশি তিনটা বাড়ি ভস্মীভূত হয়। তাদের ঘরে থাকা নগদ অর্থ খাদ্যশস্য ও ঘরের  আসবাবপত্র পুড়ে ভষ্মীভূত হয়। আগুনে ওহাবের ৫ লক্ষাধিক, সুলতান মন্ডলের সাত লক্ষাধিক, ও শ্যামলের ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলেও আগুনে তিনটা বাড়ির সব সম্পদ পুড়ে ছাই হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com