1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

‘ধানমন্ডির কিং’ খ্যাত শহিদুলের আকস্মিক সফর ঘিরে স্থানীয়দের কৌতূহল ও আলোচনা

মোঃ হুমায়ুন কবির রাজাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
রাজধানীর ধানমন্ডি এলাকার ‘কিং’ খ্যাত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুল ইসলাম শহিদ হঠাৎ ঝালকাঠির রাজাপুরে সফর করায় স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে তিনি রাজাপুর উপজেলার পিংরী এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মোটরসাইকেল বহর নিয়ে তাকে স্বাগত জানান। পরে তিনি পশ্চিম ইন্দ্রপাশা দরগা বাড়িতে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী ও সদ্য প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও শহিদুল ইসলাম শহিদ এ সফরে অংশ নেন। তার এমন অবস্থায় রাজাপুরে আগমন সাধারণ মানুষের মধ্যে আরও বেশি কৌতূহলের জন্ম দেয়। অনেকেই তার এই সফরের পেছনের কারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে দেখা যায়।
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্মদল ঢাকা মহানগর উত্তর-এর সদস্য সচিব মো. রানা হাওলাদার এবং রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের আব্দুর রহমান (আরিফিন)-এর আমন্ত্রণে তিনি রাজাপুরে সফর করেন বলে জানা গেছে।
আরিফিন শহিদুল ইসলাম শহিদের ঢাকার ব্যবসায়িক কার্যক্রম ও অন্যান্য দায়িত্ব সমন্বয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।
স্থানীয়রা জানান, ‘ধানমন্ডির কিং’ খ্যাত এই প্রভাবশালী ব্যবসায়ীর আকস্মিক আগমন রাজাপুরের রাজনীতি ও সামাজিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
অনেকেই মনে করছেন, তার এই সফরের মাধ্যমে এলাকায় সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড কিংবা নতুন কোনো সম্ভাবনার ইঙ্গিত থাকতে পারে। তবে সফর ঘিরে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় বিষয়টি এখনো কৌতূহলের মধ্যেই রয়ে গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com