1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফুলের শুভেচ্ছা দিলো বিজয়ী এমপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন” ফরিদপুরে চারটি আসনে ২৮ প্রার্থীর মধ্যে ১৯ জনের জামানত বাজেয়াপ্ত বগুড়া গাবতলীতে‌ ট্রাক ব্যবসায়ী সাইফুলের গলাকাটা লাশ উদ্ধার প্রোয় ৩০ বছর পর সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন নবনির্বাচিত এমপি ডক্টর. ফরিদুল ইসলামের কাছে অলিউর রহমানের খোলা চিঠি‎ নওগাঁ জেলা নিয়ামতপুর থানা বৃটিশ আমলের তৈরি নওগাঁ কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, ৯৯৯-এ ফোন করে পিতার আত্মসমর্পণ রাজশাহীর কাটাখালী সীমান্তে বিজিবির সফল অভিযানে ০৩ জন মাদক ব্যবসায়ীসহ মাদকদ্রব্য আ’ট’ক আলহাজ্ব নুরুল ইসলাম মণিকে মন্ত্রিসভায় চায় উপকূলবাসী সোনাতলায় নানা আয়োজনে বসন্ত বরণ ও ভালোবাসা দিবস পালিত

ধামইরহাটে কুকুরের মাংস বিক্রির অভিযোগ, কসাই পলাতক

সুজয় কুমার
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাটে এমতাজুল ও দুলু নামক দুজন কসাই এর বিরুদ্ধে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী বাজারে খাসির গোস্ত বিক্রয়ের দোকানে কুকুরের গোস্ত বিক্রয়ের ঘটনা ঘটেছে। মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কুকুরের মাংস উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মঙ্গলবাড়ী বাজারের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ের খাসির গোস্ত বিক্রেতা স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগি দুলু মৌলভী তার বাড়ী থেকে রেগুলার গোস্ত এনে বিক্রয় করেন। সকালে তার বাড়ীতে কুকুর ধরে জবাইয়ের ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে বাজারে বলাবলি করতে থাকলে দ্রুত গোস্ত ফেলে দোকান থেকে পালিয়ে যায় কসাই এনতাজুল ও দুলু মৌলভী। ঘটনার পরে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভীড় জমায়।
জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রায় ২৫ কেজি জবাই করা কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে, সেগুলো অপসারণ করা হচ্ছে।
ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com