1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বগুড়া গাবতলীতে‌ ট্রাক ব্যবসায়ী সাইফুলের গলাকাটা লাশ উদ্ধার

 ইউসুফ আলী 
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে
বগুড়ার গাবতলীতে বাড়ীরপাশে ট্রাক ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪০) কে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ ফেব্রুয়ারী) দিবাগত গভীর রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোন্দাবাড়ী পুর্বপাড়া গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিয়েছে। । নিহত সাইফুল ইসলাম ঐ গ্রামের জামাত উল্লাহ জামোর ছেলে।
ঘটনার দিন গভীররাতে সোন্দাবাড়ী তেলের পাম্পে তার বয়াবসায়ী পাটনারদের সাথে হিসাব শেষে বাড়ী ফেরে সাইফুল ইসলাম, পরদিন রোববার (১৫ ফেব্রুয়ারী) ভোরবেলা বাড়ীর পশ্চিমে  ৫০ ফিট দুরে তার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
 অজ্ঞাত দুর্বৃত্তরা সাইফুল ইসলামের শরীররে বিভিন্ন স্থানে ধারালো ছুরিকাঘাত করে, গলাকেটে হত্যা নিশ্চত করে।
সাইফুল ইসলাম দীর্ঘ দিনধরে ট্রাক ব্যবসার সাথে জড়িত। স্থানীয়দের ধারনা ব্যবসায়ীক লেনদেনের কারনে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
সাইফুল ইসলামের ৩ মেয়ে ১ পুত্র সন্তান রয়েছে।
গাবতলী মডেল থানার ওসি আনিসুর রহমান আনিস বলেন, সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির গলাকাটা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরিকাঘাতে হত্যা করা লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকারীদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com