1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

ধামইরহাটে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত নারীর মৃত্যু

Md Saidul islam
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে
রবিবার (২৫ জানয়ারী) নওগাঁর ধামইরহাট উপজেলায় বেপরোয়া বালুবাহী ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার ভোর আনুমানিক ভোর ৪ টায়  উপজেলার আমাইতাড়া বাজার এলাকায় এমএম সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ট্রাকের ঘাতক চালক ও চালকের সহকারী  সুকৌশলপ পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনা পরবর্তী এলাকাবাসীর কাছ থেকে জানা যায়  জয়পুরহাট জেলা থেকে আসা বালুবাহী কয়েকটি ডাম্পট্রাক বেপরোয়া গতিতে প্রতদিনের মতো উপজেলার আত্রাই নদীতে বালু নেওয়ার জন্য যাচ্ছিল। পথে আমাইতাড়া বাজারে একটি ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডিভাইডার এর সঙ্গে ধাক্কা খায়  এবং রাস্তার পাশে থাকা আব্দুল জোব্বার এর  চা-দোকানে ডুকে পড়ে এবং দোকানে ঘুমন্ত মানসিক ভারসাম্যহীন নারীকে পিষ্ট করে  ধামইরহাট এম এম সরকারী ডিগ্রি কলেজের সীমানাপ্রাচীর ভেঙে কলেজ মাঠে ঢুকে পড়ে।
সরজমিনে গেলে প্রতিবেদককে চায়ের দোকানদার আব্দুল জোব্বার বলেন প্রতিদিনের মতো রাতে চা বিক্রি শেষে আমি বাড়ি চলে যাই এবং সকালে নাইট গার্ডের থেকে শুনতে পাই আমার চায়ের দোকানে ট্রাক ডুকে দোকান ভেঙ্গে গেছে। এখন আমার দোকানের কোন মালামাল আর অবশিষ্ট নেই। আমি গরবী মানুষ, আমার বড় ক্ষতি হয়ে গেছে।
 খবর পেয়ে ধামইরহাট  থানার পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।
ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক ডাম্পট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।  তবে ঘাতক ট্রাকের চালক ও সহকারী কাউকে আটক করা যায় নি,এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com