নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন, ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচি,ব্র্যাক ধামইরহাট অফিস, দি হাঙ্গার প্রজেক্ট , আলোহা সোসাল সার্ভিসিং বাংলাদেশের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নব নির্বচিত ৪৭ নওগাঁ -২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার, সমতা এবং নিরাপত্তা নিশ্চিত করা আজকের সময়ের গুরুত্বপূর্ণ দাবি। সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও তাদের অংশগ্রহণ বাড়াতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।কারন পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি হয়েছে তার অর্ধেক হয়েছে নারীর মাধ্যমে। তাই তাদের বাদ দিয়ে আমরা পরিপূর্ণ সফল হতে পারবো না।
দিনের শুরুতে প্রথমে রেলি ও পরে আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদার সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোসা. ইসকিতা আফরিন,ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মানুয়েল হাসদা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার,পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।