পুলিশ সুপারের নির্দেশনা নওগাঁ সদর থানার অভিযানে গতকাল বিকেলে অনলাইন ক্যাসিনো জুয়ার ডিলার মোঃ মাহির সরদার (২২) পিতা- মোঃ আবু বক্কর সিদ্দীক, সাং চকমনো, থানা- রানীনগর, জেলা- নওগাঁ কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।
ধৃত মাহির সরকার কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে,সে চায়নায় অবস্থান করে বাংলাদেশের অনলাইন ক্যাসিনো জুয়ার টাকা বিদেশি মুদ্রা থেকে টাকায় রুপান্তর করে দেয় এবং কয়েকটি অনলাইন জুয়ার বাংলাদেশী এজেন্ট।
ধৃত মাহির সরকার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।