1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় প্রীতি কাবাডি প্রতিযোগিতায় বীট মডেল স্কুল চ্যাম্পিয়ন বগুড়া রেল স্টেশন এলাকা থেকে মাদকদ্রব্য সেবনের অপরাধে ২ জনকে গ্রেফতার করে ডিএনসি। নওগাঁয় বাসের ভেতর থেকে হেলফারের মরদেহ উদ্ধার ঈশ্বরদীর জয়নগরে বসতবাড়িতে পরিকল্পিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সুন্দরবনে জিম্মি থাকা জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড কাঁচপুরে গভীর রাতে পুলিশের অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারি গ্রেফতার পরিবেশবান্ধব বোতল বাড়ি নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন আব্দুল হাকিম শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে কিনা কাড দেখে কিভাবে বুঝতে পারবেন বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ফিসনেট প্রকল্পের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে

নওগাঁয় বাসের ভেতর থেকে হেলফারের মরদেহ উদ্ধার

সুজয় কুমার 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
নওগাঁয় একটি বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুণকান্দির মোড়ে একটি গ্যারেজে রাখা বাস থেকে উদ্ধার করা হয়। জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে এবং বি.আর.সুপার পরিবহন বাসের হেলফার হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানান, প্রায় এক বছর ধরে জাহিদ ইসলাম বি.আর.সুপার পরিবহন বাসে হেলফার হিসেবে কাজ করতেন। ওই বাসটি মেরামতের জন্য সোমবার সকালে বরুনকান্দি মোড়ে কালুর গ্যারেজে নিয়ে আসা হয় এবং সেখানে ইঞ্জিনের কাজ করা হচ্ছিল। রাতে খাবার খেয়ে আরেক সহকর্মী ইউসুফ এর সাথে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন। সকালে ইউসুফ তাকে ঘুম থেকে উঠার জন্য অনেকবার ডাকাডাকি করেন। কিন্তু তার কোন সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ওসি-তদন্ত খোরশেদ আলম বলেন- সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com