1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

নওগাঁর আত্রাই এ শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬

সুজয় কুমার, নওগাঁ
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাই উপজেলায় শুরু হয়েছে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬”।উপজেলার স্থায়ী ১টি ও অস্থায়ী ২৪০টি সব মিলিয়ে মোট ২৪১টি কেন্দ্রে একযোগে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলমসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলমান থাকবে এই টিকাদান কার্যক্রম। এ সময়ের মধ্যে আত্রাই উপজেলার মোট ১৯ হাজার ৯৫৪ জন শিশুকে হাম ও রুবেলার টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সমাপনী বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রম সফল করা সম্ভব। নির্ধারিত কেন্দ্র থেকে অভিভাবকদের নিজ নিজ শিশুকে টিকা প্রদান নিশ্চিত করতে হবে। শিশুর সুস্থতা মানেই আমাদের আগামীর সুন্দর ও নিরাপদ বাংলাদেশ।”
স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা জানান, টিকাদান কর্মসূচি সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সকলকে এ কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com