1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

নওগাঁয় পানিতে ডুবে ৩ বছরের যমজ দুই শিশুর মৃত্যু

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সী লক্ষণ ও রাম নামের আপন দুই যমজ ভাইয়ের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২ টারদিকে নওগাঁর ধামুরহাট উপজেলার পশ্চিম চকভবানী গ্রামে পুকুরের পানিতে পড়ে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক এমৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত শিশু লক্ষণ ও রাম ঐ গ্রামের সুজিত ওরাওঁ এর যমজ সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের খাবার খেয়ে জমজ দুই ভাই বাড়ির পাশে খেলতে থাকে। খেলার কোন এক পর্যায়ে সবার অগোচরে দুই ভাই বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। শিশুদের দেখতে না পেয়ে তাদের খোঁজা-খুঁজির এক পর্যায়ে শিশু দুটি জমজ দু’ ভাইয়ের লাশ পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় তারা। যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানায় অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী বলেন , দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়েই তারা পানিতে ডুবে মারা গেছে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com