1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় হাফেজ মাওলানা সাইফুল ইসলামের হত্যাকারী বিক্রম ও বেবী খাতুন গ্রেফতার। শেখ জাবের আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে পলাশবাড়ী উপজেলা প্রশাসনে স্বচ্ছতা, গতিশীলতা ও সুশাসনের ছোঁয়া সাইটেশন জালিয়াতি করে ‘উপ-উপাচার্য’ পদে পবিপ্রবির ড. হেমায়েত মেলান্দহে দানকৃত জমিতে নতুন রাস্তা নির্মাণ, এলাকাজুড়ে আনন্দ-উৎসব বাগেরহাটের মোংলায় সরকারি খাল দখল মাদক ও কৃষি জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ চাইলেন এমপি মুশফিকুর রহমান লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার বিরুদ্ধে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ। নওগাঁ সদর-৫ আসনের এমপির উপস্থিতিতে নওগাঁ থিয়েটারের দোয়া ও ইফতার মাহফিল নওগাঁ কে. ডি. স্কুল প্রাঙ্গণে ২০২৬ খ্রিস্টাব্দের আগামী ২৫–৩১ মার্চ বইমেলা ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলার প্রতিবাদে রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ।

নওগাঁ কে. ডি. স্কুল প্রাঙ্গণে ২০২৬ খ্রিস্টাব্দের আগামী ২৫–৩১ মার্চ বইমেলা

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
একুশে পরিষদ নওগাঁ–এর উদ্যোগে আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত নওগাঁ কৃষ্ণ ধন (কে. ডি.) সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বইমেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
বইমেলা-২০২৬ উপলক্ষ্যে শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ ) বিকেল ৪ টায় নওগাঁর ঐতিহ্যবাহী প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার–এ এক প্রস্তুতিমূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা মণ্ডলী ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬ খ্রিস্টাব্দের আগামী ২৫ থেকে ৩১ মার্চ বইমেলার তারিখ চূড়ান্ত করা হয় এবং মেলার সার্বিক প্রস্তুতি, স্টল বরাদ্দ, সাংস্কৃতিক আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারি যৌথ সভায় বইমেলার কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি বলেন, “বই মানুষের চেতনা জাগ্রত করে, জ্ঞানচর্চার প্রসার ঘটায়। নতুন প্রজন্মকে বইমুখী করতে একুশে পরিষদ নওগাঁ নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করে আসছে।” কার্যকরী কমিটি ও 
একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক সকল সদস্য ও সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থেকে বইমেলা সফল করতে সক্রিয় সহযোগিতা কামনা করেছেন। বইপ্রেমীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠবে নওগাঁর কে. ডি. স্কুল প্রাঙ্গণ—এমন প্রত্যাশা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com