1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

নওগাঁ জেলার প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন নওগাঁ জেলা পুলিশ সুপার

মোঃ রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে
অদ্য ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নওগাঁ জেলার প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়।
ব্রিফিংকালে পুলিশ সুপার মহোদয় নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য সকল সদস্যকে কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নির্বাচন একটি সাংবিধানিক অধিকার প্রয়োগের গুরুত্বপূর্ণ মাধ্যম; তাই ভোটাররা যেন নির্বিঘ্নে, নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করা পুলিশ বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, অনলাইন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা, সন্দেহজনক ব্যক্তিবর্গ ও নাশকতামূলক তৎপরতার প্রতি সতর্ক নজরদারি রাখা এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন। কোনো ধরনের বিশৃঙ্খলা, ভয়ভীতি প্রদর্শন বা অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা দেখা গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় আরও নির্দেশনা দেন যে, দায়িত্ব পালনকালে জনগণের সাথে সৌজন্যমূলক আচরণ বজায় রাখতে হবে এবং মানবাধিকারসম্মত পুলিশিং নিশ্চিত করতে হবে। তিনি সমন্বিত টিমওয়ার্ক, শৃঙ্খলা, ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং নির্বাচনী দায়িত্বকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালনের জন্য সকল সদস্যকে উদ্বুদ্ধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ’র পুলিশ সুপার জনাব তারেক আহমেদ, বিপিএম-সেবা, নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, ইন্সপেক্টরবৃন্দ, নির্বাচন সংশ্লিষ্ট অফিসারবৃন্দ, ভোট কেন্দ্রে ডিউটিতে নিয়োজিত  সদস্যবৃন্দ।
নওগাঁ জেলা পুলিশ নির্বাচনকে কেন্দ্র করে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com