নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ৩ বিভাগে ৯ শিক্ষক নিয়োগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে তিনটি বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইংরেজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং হিসাববিজ্ঞান বিভাগে বিভিন্ন পদে মোট ৯ জন শিক্ষক নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইংরেজি বিভাগে সহযোগী অধ্যাপক একজন, সহকারী অধ্যাপক একজন এবং প্রভাষক পদে দুজন নিয়োগ দেওয়া হবে। একই সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগেও। অন্যদিকে হিসাববিজ্ঞান বিভাগে একজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
ইংরেজি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সহযোগী অধ্যাপক পদটি গ্রেড-৪, সহকারী অধ্যাপক গ্রেড-৬ এবং প্রভাষক পদটি গ্রেড-৯-এর অন্তর্ভুক্ত। হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক পদটিও গ্রেড-৯।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ৮ সেট আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, নওগাঁ বিশ্ববিদ্যালয়, বাইপাস সড়ক, বরুনকান্দি মোড়, নওগাঁ-৬৫০০।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nau.ac.bd থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
আবেদনপত্রের সঙ্গে যা লাগবে
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নাগরিকত্ব সনদ জমা দিতে হবে।
নাগরিকত্ব সনদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে সংগ্রহ করতে হবে।
আবেদন ফি ৬০০ টাকা
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। জনতা ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমে এ অর্থ জমা দিতে হবে। আবেদন ফি ফেরতযোগ্য নয়।
এ ছাড়া প্রার্থীর নিজ ঠিকানা লেখা ২২ টাকা মূল্যের ডাকটিকিট সংযুক্ত একটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে দিতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন করার সময় প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। ফলাফল প্রকাশের অপেক্ষায় থাকা প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগের শর্তাবলি, বিস্তারিত তথ্য ও আবেদন ফরম পাওয়া যাবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nau.ac.bd-এ।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন স্টাফ রিপোর্টার মোঃইবরাহিম  

​জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে আজ বৃহস্পতিবার (১৯

Scroll to Top