1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের মোংলায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ২ চাঁদপুরে জামায়াতের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ঝিনাইদহে ছাত্র নেতার হত্যা কান্ডে উত্তাল মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ধামইরহাটে যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ৭৫০ পরিবারের মাঝে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ঈদ উপহার সামগ্রী বিতরণ লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ বেরোবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত ​সুন্দরবনের ‘অভিশাপ’ মুছে মুখে হাসি: কয়রায় ১৬৫ বাঘ-বিধবার ঈদ আনন্দ

নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলির ধাক্কায় ৩ বছরের এক শিশু নিহত

(ইঞ্জিঃ খশরুল আলম পলাশ)
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
নড়াইলে ট্রলির ধাক্কায় লিমন নামের তিন বসরের এক শিশুর প্রানহানী ঘটেছে।
রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইলের সদর উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
লিমন ওই গ্রামের কৃষক ইকরামুল ফকিরের ছেলে। দুই ছেলের মধ্যে নিহত লিমন ইকরামুলের ছোট সন্তান।
নিহতের স্বজনরা জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের সড়ক দিয়ে একটি ট্রলি যাচ্ছিল। এসময় রাস্তায় থাকা শিশু লিমনকে ধাক্কা দেয় ট্রলিটি। এসময় লিমনের মাথা, নাক, পাসহ শরীরের একাধিক জায়গায় আঘাত লেগে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে
বাবার চালানো ট্রলির চাপায় প্রাণ গেল ৫ বছরের শিশুর
নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল আলম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com