1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

নড়াইলে পূর্ব শত্রুতার জেরে নারীকে পিটিয়ে আহত

মোঃ শফিকুল ইসলাম সাকিল 
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে
নড়াইল সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে- তারা বেগম(৪৫) নামে এক নারী ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। মারাত্মক আহত তারা বেগম নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রবিবার (৫ এপ্রিল)বিকালে তুলারামপুর ইউনিয়নের  চাচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত (৫ মার্চ) নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাচড়া গ্রামের  গফফার সরদার, নওশের সরদার,মোছা:রাবেয়া বেগম, ও মো. সোহান সরদার জোটবদ্ধ হয়ে তারা বেগমের বাড়িতে আসেন৷ তারা সম্পর্কে কেউ ভাসুর, কেউ দেবর ও ননদ হয়।  তাদের বাড়িতে এসে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা বেগমকে  গালিগালাজ করেন।তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে কিল,ঘুষি,চড় – থাপ্পড় ও লাথি মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার পুত্র বধু ও মেয়েকে মারধর করে।তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রান নাশের হুমকি দিয়ে চলে যান।এবং যাওয়ার সময় গোয়াল ঘর থেকে তাদের গাভিন গরু নিয়ে চলে যান অভিযুক্তরা। এই ঘটনার তারা বেগম নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর জের ধরে দুই পরিবারের মাঝে বিরোধ চলে আসছিল।বাড়ির সীমানায় ১০ শতকের মত জমিতে তারা বেগম দের যেতে নিষেধ করেন প্রতিপক্ষরা।  জমির সীমানায় গেলে কুপিয়ে জখম করার হুমকি দেন তারা।পরবর্তীতে স্থানীয় ভাবে শালিশ মিমাংসার আশ্বাস দেন স্থানীয়রা। এরমধ্যেই  রবিবার বিকালে তারা বেগমকে  পুনরায় মারধর করেন অভিযুক্তরা। বর্তমানে তারা বেগম নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তারা বেগমের ছেলে দেওয়ান সরদার বলেন, আমার স্ত্রী মিমকে বিভিন্ন ভাবে ইভটিজিং করেন গফফারের ছেলে সোহান সরদার। আমি এর প্রতিবাদ করতে গেলে আমার মাকে তারা মারধর করেছে।ঈদের আগে মারধরের ঘটনায় সদর থানার একটি অভিযোগ করেছি। আজ আবার ও তারা আমার মাকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার দাবি করি।
অভিযুক্ত গফফার সরদারের মোবাইল একাধিক বার ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করে ও তাকে পাওয়া যায়নি।যার কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান- অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com