1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ধামইরহাটে যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ৭৫০ পরিবারের মাঝে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ঈদ উপহার সামগ্রী বিতরণ লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ বেরোবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত ​সুন্দরবনের ‘অভিশাপ’ মুছে মুখে হাসি: কয়রায় ১৬৫ বাঘ-বিধবার ঈদ আনন্দ সমতার সমাজ গড়তে নারী-পুরুষ উভয়ের অধিকার নিশ্চিত করা জরুরি সুজন’স ফিজিক্স অ্যান্ড আইসিটি কেয়ারের উদ্দ্যোগে ইফতার আয়োজন ও সংবর্ধনা অনুষ্ঠান উপকূলের লড়াকু নারীদের চোখে আগামীর স্বপ্ন: কয়রায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

নদীতে চিতা বাঘের মরদেহ উদ্ধার

মোঃ মামুন
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের আটোয়ারীতে স্থানীয় এক কৃষকের আস্ত গরুর খাওয়ার পর নাগর নদী থেকে বিশাল আকৃতির এক চিতা বাঘের মরদেহ উদ্ধার হয়েছে।২রা  ফেব্রুয়ারি২০২৪ (বৃহস্পতিবার) সকালে উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোড় সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে গরু খাওয়ার পর সেই চিতা বাঘের মরদেহ মিলল পার্শ্ববর্তী নদী থেকে।
 এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের ধারণা, ওই এলাকার দাড়খোড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বাঘটি। পরে স্থানীয় এক কৃষকের গরু খেয়ে দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেঁষা নাগর নদীতে নামে।
নদীতেই বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগ, বিজিবি ও বারঘাঁটি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা বাঘটি উদ্ধার করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেয়া হয়। চিতা বাঘের মরদেহ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক জাদুঘরে পাঠানো হবে বলে জানা গেছে।
পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুসুদন বর্মন  গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে বাঘটির মরদেহ উদ্ধার করা হয়েছে। চিতা বাঘটি লম্বায় ৬ ফিট হলেও উচ্চতা সাড়ে ৩ ফিট। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com