1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

নদীতে বেসে আসা লাশ ঘিরে মনপুরাতে চাঞ্চল্য, তদন্তে নেমেছে নৌ-পুলিশ

সৈয়দ রাসেল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ জুন ২০২৫) দুপুর ১টার দিকে ২নং হাজিরহাট ইউনিয়নের চর ফয়েজউদ্দিন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে চর ফয়েজউদ্দিন মফিজ মাস্টার বাড়ির রাস্তার দক্ষিণ পাশ সংলগ্ন পূর্ব পাশের নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তারা মনপুরা থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে মনপুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টায় মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে প্রয়োজনীয় প্রাথমিক তদন্ত ও ডকুমেন্টেশন শেষে দুপুর ২টার দিকে মরদেহটি মির্জাখালু নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আহসান কবির এ প্রসঙ্গে বলেন,লাশটি উদ্ধারের পর আমরা নৌ-পুলিশকে হস্তান্তর করেছি। ঘটনাটি থানায় জিডি আকারে নথিভুক্ত হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।”
তবে এখনও পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় প্রশাসন এবং পুলিশ মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে এবং মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে।স্থানীয়দের প্রতি অনুরোধ যদি কেউ কোনো স্বজনকে হারিয়ে থাকেন কিংবা সন্দেহজনক কিছু দেখে থাকেন, তাহলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com