1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

নন্দীগ্রামে সরিষা জমি থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রামে সরিষা জমি থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম পুলিশ।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সিনজানি গোয়ালিয়া মাঠে একটি সরিষাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ৪-৫ দিন আগে তাঁকে হত্যা করে লাশ ফেলে গেছেন দূর্বৃত্তরা।

জানা যায়, উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিনজানি গোয়ালিয়া মাঠে সরিষা কাটার সময় অজ্ঞাতনামা ওই যুবকের লাশ দেখতে পায় স্থানীয় এক কৃষক। পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪০ বছর বয়সী ওই যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করে থানা পুলিশ। অজ্ঞাত পরিচয় ওই যুবকের পরনে লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার-পাঁচ দিন আগে অজ্ঞাত এই কিশোরকে হত্যা করা হয়েছে। এ রিপোর্ট লেখা প্রর্যন্ত মৃত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন আজম বলেন, সংবাদ পেয়ে সরিষার জমি থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করছি খুব দ্রুত মূল রহস্য উদঘাটন করা যাবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com