1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

নবম পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে পবিপ্রবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট ‎

‎মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী মাল্টিমিডিয়া প্রতিনিধিঃ বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা।

‎নবম পে-স্কেল বাস্তবায়নে ১:৪ অনুপাতে ১২টি গ্রেড নির্ধারণ করে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন কাঠামো প্রণয়ন, দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে পে-স্কেল কার্যকরের এক দফা দাবি তুলে ধরেন।

‎বাংলাদেশ কর্মচারী দাবি ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১ ফেব্রুয়ায়ী) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

‎অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের  ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ইউনুছ শরীফ, সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার মো. আবুল হোসেন। এছাড়াও বক্তব্য দেন কর্মচারী প্রতিনিধি মোশারেফ হোসেন, আলমগীর আলম, আবু মুছা ও মাসুম বিল্লাহ।

‎বক্তারা বলেন, গত ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত রয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কর্মকর্তা-কর্মচারীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। নবম পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের হাতে থাকা এবং বাজেটে প্রয়োজনীয় অর্থের সংস্থান থাকার পরও গেজেট প্রকাশে অযৌক্তিক বিলম্ব করা হচ্ছে।

‎তারা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর করার শর্তে অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বক্তারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com