1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

নবাবগঞ্জের গোল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৩৪২ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জে গোল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচনে আগষ্টিন-অলকা-বীণা-চন্দন-পলাশ পরিষদের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ছোট গোলা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ক্লাবে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ছোট গোল্লা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ক্লাবের সাধারণ সম্পাদক ভ্যালেন্টাইন অর্ঘ্যের সঞ্চালনায় ও গোল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সাবেক চেয়ারম্যান আগষ্টিন সুজন গমেজের সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠকে আগষ্টিন-অলকা-বীণা-চন্দন-পলাশ পরিষদের ৯জন প্রার্থী উপস্থিত ছিলেন।

নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চেয়ার প্রতীকে আগষ্টিন সুজন গমেজ, সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীকে ফ্লোরেন্স রোজারিও, ভাইস চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ক্যার্থরীন অলকা রড্রিক,  ম্যানেজার পদে ফুটবল প্রতীকে রিচার্ড কোড়াইয়ার চন্দন,  ট্রেজারার পদে মোড়ক প্রতীকে পলাশ গ্রেগরী রোজারিও,  ডিরেক্টর পদে বাই সাইকেল প্রতীকে সুবাস জে গমেজ, আম প্রতীকে ট্রিজা সীমা গমেজ, হরিণ প্রতীকে হেলেন শুক্লা রোজারিও, আপেল প্রতীকে রিচার্ড বাপ্পি গমেজ।

গোল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য ভোটারকে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা।  তারা প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার কথা জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com