1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন ও কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ মাদক ও শিশু নির্যাতনের বিরুদ্ধে মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

সাইদুর রহমান সুমন
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ছাগল ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে কৃষকদের মাঝে বিনা মূল্যে আউস ধান বীজ, পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
শনিবার (১১ এপ্রিল, ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রাণিসম্পদ অফিস এবং সমাজসেবা অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং কৃষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।
 তিনি আরও ঘোষণা দেন, কৃষকদের দীর্ঘমেয়াদী সুবিধা নিশ্চিত করতে আগামী ১লা বৈশাখ সারাদেশে আনুষ্ঠানিকভাবে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করা হবে।
তিনি আরও বলেন, সামাজিক অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িত কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের সামাজিক ব্যাধি নির্মূলে তিনি প্রশাসন ও সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা, প্রাণিসম্পদ ও কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।
এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৯ টি ইউনিয়ন থেকে আগত উপকারভোগীদের মাঝে উন্নত জাতের ছাগল, কৃষি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপকরণ পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে জানান, এই সহায়তার ফলে তারা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা সরকারের এই উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের দাবি জানান।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী নবাবগঞ্জ উপজেলায় নতুন ৬টি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। সড়কগুলো হলো—
নবাবগঞ্জ আফতাবগঞ্জ রোড হতে চামুন্ডা রোড, কুশদহ ইউপিসি হতে জাতেরহাট ভায়া কচুয়া বাজার সড়ক,
মাহমুদপুর ইউপিসি হতে পুঁটিহার আরএইচডি ভায়া টুপিহাট সড়ক,
দিনাজপুর–গোবিন্দগঞ্জ আরএইচডি সড়ক হতে টেকরা ভায়া ধিয়াস সড়ক,হাতিশাল হতে পলাশবাড়ী বাজার সড়ক এবং  তিখুর হতে ছোট তেঁতুলিয়া ভায়া পাঁচাকরমজি সড়ক।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com