নবাবগঞ্জে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

 

দিনাজপুরের নবাবগঞ্জে সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত লোগেন হাসদা ওই গ্রামের মৃত শংকর হাসদার ছেলে। এলাকায় তিনি ‘পাগল’ নামে পরিচিত ছিলেন। প্রায় ৩০ বছর ধরে সাপ খেলা দেখানোর পেশায় নিয়োজিত ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সাপের খেলা দেখানোর জন্য বাক্স থেকে সাপ বের করার সময় একটি মাছাওলি সাপ তাঁকে কামড় দেয়। পরে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top