1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

নরসিংদীর মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে বাবা নিহত

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

নরসিংদী জেলার মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে লাল মিয়া মোড়ল(৭০)নামের এক বাবা নিহত হয়েছেন। রবিবার(২৪ শে ডিসেম্বর)সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বড়চাপা ইউনিয়নের ভরাদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহত লাল মিয়া মোড়ল ওই গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে।নিহতের স্বজনরা জানান,ছেলে তৌহিদ মোড়ল(৩৫) দীর্ঘ ১৫ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন।রবিবার সন্ধ্যায় বাড়ীর ভিতরে হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে বাবা লাল মিয়া মোড়লকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে।পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান তালুকদার লাল মিয়া মোড়লকে মৃত ঘোষনা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল কাশেম ভূঁইয়া বলেন,ছেলের দায়ের কোপে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।ঘটনার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।ঘটনার পর ঘাতক ছেলে পালিয়ে গেছে।তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com