1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

নলডাঙ্গার বিলপাড়ার নাহার এর অপকর্ম ও প্রতারণার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

‎সিরাজুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
সোমবার(১৩ এপ্রিল) বিকালে উপজেলার বিলপাড়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎এসময় সড়কের পাশে শতাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ নিয়ে অভিযোগ করে বলেন, বিলপাড়া গ্রামের মোঃ নাকের আলীর মেয়ে মোছাঃ নাহার আক্তার(৩০) একজন ধুরন্ধর প্রকৃতির মহিলা। সে বিভিন্ন সময় গ্রামের নিরীহ মানুষদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানী ও নাজেহাল করে বেড়ায়।
তার এই মামলাবাজি ও হয়রানীমূলক কর্মকান্ডে অতিষ্ঠ ভুক্তভোগী শতাধিক পরিবার।
সম্প্রতি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই গ্রামের মোঃ ইয়াদ আলীর অপ্রাপ্তবয়ষ্ক ছেলে মোঃ রাকিবুল ইসলাম (১৪) এর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে হয়রানী করায় বিলপাড়া গ্রামবাসীর মধ্যে নাহারের অপকর্ম চরম আকার ধারন করেছে বলে গ্রাৃবাসীরা প্রতিবাদে ফুঁসে উঠেছে।
‎মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে প্রতিবাদ ও প্রতিকার চেয়ে বক্তব্য রাখেন,বিএনপি নেতা কামরুল ইসলাম,কেয়া,কাফি,রাকিবুল, রাজ্জাক,রোকেয়া,সারজান,মিলিসহ অনেকে।
‎এছাড়াও নাহারের আপন খালা রুবি বেগম ও গ্রামের আরেক বয়োজ্যেষ্ঠ ইদ্রিস আলী বলেন,নাহার নামের এই মহিলার অপকর্মের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। তাই নাহার আক্তারের এই হয়রানীমূলক কর্মকাণ্ডের কবল থেকে পরিত্রান চান গ্রামবাসী। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত চেয়ে বিচার দাবি করেছেন,বিলপাড়া গ্রামের শান্তিপ্রিয় মানুষ।
‎এদিকে এ বিষয়ে নাহার আক্তার এর কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
নলডাঙ্গা থানার এএসআই সোলায়মান আলী বলেন,আমিও একটি অভিযোগ পেয়েছিলাম,কিন্তু নাহার আক্তারের সেই অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com