1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

নাচোলে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ হেলাল উদ্দীন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বর্দ্ধাইচন্ডীপুর বাইলকাপাড়া আলিম মাদ্রাসায়
 এই বিদায় ও বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মাওলানা মোঃ আতাউর রহমান, সভাপতি, গভর্নিং বডি অত্র মাদ্রাসা।
 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, মাওলানা মোঃ মোবারক হোসেন, আরবি প্রভাষক অত্র মাদ্রাসা।মোঃ বাবুল আক্তার, সিনিয়র শিক্ষক অত্র মাদ্রাসা। মোঃ জালাল উদ্দিন, সিনিয়র শিক্ষক অত্র মাদ্রাসা। মোঃ ফাইজ উদ্দিন শিক্ষক (অবঃ)।শাহিদুন্নেসা সহকারী, শিক্ষক ইংরেজি অত্র মাদ্রাসা। এছাড়াও অত্র মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
 উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাওলানা মোঃ সোলাইমান আলী, অধ্যক্ষ অত্র মাদ্রাসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ বাবুল আক্তার সিনিয়র শিক্ষক অত্র মাদ্রাসা।
 বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন, মোসাঃ আবিদা খাতুন।মোসাঃ সানজিদা খাতুন এবং মোসাঃ জান্নাতুন খাতুন
 বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বক্তারা বলেন, “শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কর্ণধার। তোমাদের কেবল ভালো ছাত্র হলে চলবে না, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। পরীক্ষার সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।”
​অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com