1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’

নাজিরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন, জনসচেতনতা বাড়াতে নানা কর্মসূচি

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩–২৯ এপ্রিল ২০২৬) উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মসিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেসা, নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ এইচ এম মোস্তফা কায়সার, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. সিপার, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার সিকদার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে সঠিক পুষ্টির বিকল্প নেই। শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। তারা আরও বলেন, অপুষ্টি প্রতিরোধে পরিবার পর্যায়ে সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে পুষ্টি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স, বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নাজিরপুরে সপ্তাহজুড়ে আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণা, মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান, পুষ্টিবিষয়ক ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com