1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির নয়, ইউনূস-নূরজাহানের বিচার চাওয়া উচিত : আনিস আলমগীর ‘ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন করার চিন্তা করছে সরকার’ হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা

নাটোরের বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম 
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, দোকান ভাংচুর ও গর্ভবতীসহ দু’জন নারীকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিকারসহ নিরাপত্তা বিধান এবং দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগীরা।
শনিবার উপজেলার বনপাড়া পৌরসভার নতুন বাজার সংলগ্ন কালিকাপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্যাতিত গৃহবধু মোছাঃতানিয়া বেগম। এ সময় অন্যান্যের মধ্যে সমাজসেবক আব্দুল কুদ্দুস ও শাহ আলম, ব্যবসায়ী আলাউদ্দিন, তানিয়ার জা জেরিন বেগম ও মাজেদা বেগম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তানিয়া বেগম বলেন, তার শ্বশুর নুরু মুন্সী দীর্ঘদিন যাবৎ কালিকাপুর মৌজার ২৩৭০ হাল দাগের ৪৪ শতাংশ জমির মালিক হিসাবে ভোগদখল করে আসছেন। কিন্তু কিছুদিন যাবৎ তার শ্বশুর নুরু মুন্সী ও স্বামী শরীফুল ইসলাম কারাগারে থাকায় পার্শ্ববর্তী মহিষভাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আসাদুজ্জামান ওই জমির ১০ শতাংশ নিজের বলে দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন।
এ ঘটনায় মামলা করলে আদালত সেখানে ১৪৪ ধারা জারী করে। কিন্তু গত বুধবার আসাদুজ্জামান প্রায় শতাধিক লোক নিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় সে জমিতে ঘর তুলতে যান। এ সময় বাধা দিলে তানিয়া বেগম ও তার গর্ভবতী জা’ রিনা বেগমকে পিটিয়ে আহত করে তারা। রিনা বেগম বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে, অভিযুক্তরা অদ্যাবধি নানাভাবে প্রাণনাশের হুমকি দেয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। তারা অবিলম্বে দায়ীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
তবে অভিযুক্ত আসাদুজ্জামান জানান, আমি এখানে ১০ শতাংশ জমি কিনেছি। আমার সকল কাগজপত্র রয়েছে। আমার লোকজন কাউকে মারপিট করেনি। বরং তারাই আমার লোকদের মেরেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com