1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার সোনাতলায় গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল জনগণের ভালবাসা,সমর্থন পেলে আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মুসলিম উদ্দিন লালমোহনে ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অভিযোগে ২০ হাজার টাকা অর্থদন্ড লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা লালমোহনে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক যশোর-নড়াইল মহাসড়কে বাসচাপায় সবজি বিক্রেতা নিহত, সড়ক অবরোধ ও স্পিডব্রেকারের আশ্বাস ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নে চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করলেন ইউএনও-পিআইও পাম্প কর্মচারীদের হামলায় নিহত ছাত্র নেতা

নাটোর ০৪ আসনে ০৭ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

নজরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে
মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে নির্ধারিত সময়ে নাটোরের ৪টি  আসন থেকে মোট ৫ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। রোববার সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
প্রত্যাহার করা প্রার্থীরা হল নাটোর ১ (লালপুর- বাগাতিপাড়া) আসন থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলকে সমর্থন জানিয়ে এবং লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রয়াত সাংসদ মমতাজ উদ্দিন ও সংরক্ষিত আসনের সাবেক সাংসদ শেফালী মমতাজের ছেলে স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ সাগর ব্যক্তিগত কারন দেখিয়ে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
নাটোর ৩ (সিংড়া) আসন থেকে জাকের পার্টি প্রার্থী মোছাঃ রাকিবা হক কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
নাটোর ৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসন থেকে জাকের পার্টির মনোনিত প্রার্থী রবিউল করিম তিনিও কেন্দ্রীয় সির্দ্ধান্ত মেনে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মোছাঃ জাহানারা বেগম প্রধান মন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা দেখিয়ে তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন।
তবে নাটোর ২ (সদর-নলডাঙ্গা) আসন থেকে কোন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন নাই। জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা জানান, প্রার্থীতা প্রত্যাহের শেষ দিনে নির্ধারিত সময়ে নাটোরের ৪ টি আসন থেকে ৩৭ প্রার্থীর মধ্যে মোট ৫ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ওই ৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ৩২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com