1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

নাটোর-১ আসনের প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাড়ালেন ডাঃ ইয়াসির আরশাদ রাজন

‎মোঃ নয়ন ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

নাটোর-১(লালপুর-বাগাতিয়াপড়া) আসনে প্রতীক বরাদ্দের পর দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাজন

‎সংবাদের গুরুত্বপূর্ণ লাইনঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী,নাটোর জেলা বিএনপির সদস্য ও লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডাঃ ইয়াসির আরশাদ রাজন।
‎বুধবার (২১ জানুয়ারি২০২৬)দুপুরে গৌরীপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
‎সংবাদ সম্মেলনে রাজন বলেন,“ বিএনপির  চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে ও দলের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ান।
‎তিনি আরও বলেন, বিএনপিকে শক্তিশালী করতে এবং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে দলকে ঐক্যবদ্ধ রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন।
‎এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের বিভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা রাজনের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং দলীয় সিদ্ধান্ত মেনে মাঠে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
‎ডাঃ রাজন আরো বলেন আমি লালপুরে দূর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে যে ঘোষনা দিয়েছিলাম তা চলমান থাকবে। আমি আপনাদের ছেড়ে যায় নাই, আপনাদের সাথে আছি, আমৃত্যু পর্যন্ত আপনাদের সন্তান রাজন হিসাবে থাকতে চাই। অধ্যাবধি পর্যন্ত
‎যারা আমার সাথে থেকে বিএনপির রাজনীতি করেছেন তাদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
‎ডাঃ রাজন নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন আমি দলের হাই কমান্ডকে আমার দলীয় নেতাকর্মীদের দলে সঠিক মূল্যায়নের ব্যাপারে জানিয়েছি। এসময় তার কর্মী ও সমর্থকরা আবেগ অল্পুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com