1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

নারায়ণগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা স্বামী কে কুপিয়ে জখম

ইকরা মল্রিক অনাবিল
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৩৮৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে দিপালী রানী (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একইসঙ্গে তার স্বামী শ্যামল চন্দ্র দাসকে (৫০) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১ মার্চ) সকালে বন্দরের লেজাস এলাকার একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সেইসঙ্গে গুরুতর আহত শ্যামল চন্দ্র দাসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাড়ির ভাড়াটিয়া ও কেয়ারটেকার ফরিদা বেগম ও তার ছেলে সিয়ামকে আটক করা হয়েছে। তবে ফরিদার স্বামী পলাতক আছেন।

নিহত দিপালী রানীর মেয়ে মলি বলেন, সকালে মাকে গার্মেন্টসে যাওয়ার জন্য ডাকতে গেলে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সেইসঙ্গে দেখি বাবা আহত অবস্থায় বেঁচে রয়েছেন। বাবা আমাদের হত্যাকারীদের বিবরণ দিয়ে গেছেন। তিনি আরও বলেন, ফরিদার সঙ্গে গ্যাসের চুলায় রান্না নিয়ে দ্বন্দ্ব ছিল আমাদের। সেই দ্বন্দ্ব থেকেই আমার মাকে হত্যা ও বাবাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত স্বামীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে ফরিদা ও তার ছেলেকে আটক করা হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত বলতে পারবো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com