1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

নাসিরনগরে বিস্ফোরকসহ নাশকতার মামলায় ২ আসামী

মোঃ আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক ও  নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই আসামী গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ও  মঙ্গলবার (১২ নভেম্বর)  সকালে উপজেলার  বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বিস্ফোরক সহ  হামলা ও নাশকতার  অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে  দায়ের করা বিস্ফোরক আইনে হামলা  ও নাশকতা মামলার এজাহারভুক্ত ও স্বন্দেহভাজন আসামি।গ্রেফতারকৃতরা হলেন: নাসিরনগরের ১০ নং গোকর্ণ ইউনিয়নের নূরপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে , বিস্ফোরক মামলার ১১৭ নং এজাহারভুক্ত আসামি মোস্তফা আলমগীর (৩৫) ও ৬ নং বুড়িশ্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা বিস্ফোরক মামলার স্বন্দেহভাজন আসামি ছানাউল শাহ  (৩৮)।উল্লেখ্য বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেফতারকৃত  ১১৭ নং এজাহারভুক্ত আসামী মোস্তফা আলমগীর বিগত আ.লীগ সরকারের সময় বহু  বিতর্কিত ও উস্কানিমূলক ফেসবুক পোষ্ট করে এবং  নাশকতা মামলার অন্যতম অভিযুক্ত আসামি  সাবেক বিতর্কিত সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রামের নির্দেশে  উস্কানি ও গুজব প্রচারের বিশেষ  সাইবারটিমের এডমিনের দায়িত্ব পালন করে।নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে  দায়ের করা বিস্ফোরক সহ  নাশকতা মামলার এজাহারভুক্ত ও স্বন্দেহভাজন  আসামি। তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com