1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

নির্বাচন বানচালের অভিযোগে আসামি, নির্বাচনের দ্বায়িত্বে

মোঃ হুমায়ুন কবির রাজাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে
একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের অভিযোগে আলোচিত সেই নাফিজ, ফেরদৌস ও আতিককেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৎকালীন র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ আওয়ামিলীগ নির্দেশে র‍্যাব-৩ এর নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন বাদী হয়ে নির্বাচন বানচালে নগদ ৮ কোটি এবং ১০ কোটি টাকার ব্যাংক চেকের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগে মতিঝিল থানায় ২৪/১৮ নং মামলা দায়ের করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী মিয়া নুরউদ্দিন আহমেদ অপু, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ. এম. আলী হায়দার নাফিজ, দুবাই যুবদলের সাবেক সভাপতি ও ইউনাইটেড করপোরেশনের স্বত্বাধিকারী মো. মাহমুদুল হাসান ওরফে ফেরদৌস, বরিশাল ও ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আতিকুর রহমান (আতিক) সহ আরও তিন জনকে সে মামলায় আসামি করা হয়।
পরবর্তীতে মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় ঢাকা বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় আলোচিত এ মামলা থেকে তাদের অব্যাহতি প্রদান করেন।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনায় কেন্দ্রীয় ছাত্রদল আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন করে। এর অংশ হিসেবে ঝালকাঠি-১ সংসদীয় আসনের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য সে মামলার প্রধান আসামি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক এ. এম. আলী হায়দার নাফিজকে প্রধান সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সার্বিক সহযোগিতা রয়েছে ফেরদৌস ও আতিক।
বিএনপির চেয়ারপার্সন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ও জানাজা নামাজে অংশ নিতে ফেরদৌস দেশে ফেরেন। একই সঙ্গে ঝালকাঠি-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল এর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেবেন বলে জানা গেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বড়ইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক, সাধারণ সম্পাদক আ. ছালাম সিকদারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ফেরদৌসকে ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।
দীর্ঘদিন পর তাদের দেশে ফেরা এবং নির্বাচন পরিচালনায় দায়িত্ব পাওয়ায় স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
এরই মধ্যে ফেরদৌসের বাড়িতে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। ছাত্রদলের নেতাকর্মীদের স্বাগত জানাতে তার ডুপ্লেক্স বাগান বাড়িতে আলোকসজ্জাসহ সৌন্দর্য বর্ধনের কাজও চলমান রয়েছে।
এ বিষয়ে একান্ত আলাপে ফেরদৌস বলেন,
“বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশে এসেছি। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম জামাল সাহেবের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করবো।”
অপরদিকে ছাত্রদল নেতা আতিক জানান, “বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ওলামা দলসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে দেশব্যাপী কাজ করেছেন। তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের সমস্যা সমাধান, সংখ্যালঘু ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা এবং সমান অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
এ. এম. আলী হায়দার নাফিজ বলেন,
“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষ হোক’ এই স্লোগানে ২০১৮ সালে প্রথম ভোটার হিসেবে ধানের শীষের পক্ষে কাজ করেছি। নির্বাচন বানচাল ও মানি লন্ডারিংয়ের মিথ্যা অভিযোগে সেই নির্বাচনের ৪ দিন আগে কারাবন্দী হয়ে দেশের ইতিহাস সবচেয়ে বেশি দিন কারাবন্দী ছাত্র নেতার খেতাব পেয়েছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কারামুক্ত হয়ে আবার রাজপথে ফিরেছি।”
তিনি আরও বলেন, “এখন কেন্দ্রীয় ছাত্রদল আমাকে ঝালকাঠি-১ আসনে নির্বাচনী দায়িত্ব দিয়েছে। এই আসনে ধানের শীষের বিজয় এবং তারেক রহমানের স্বপ্ন ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দুটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মী ও রফিকুল ইসলাম জামাল সাহেবের সাথে সমন্বয় করে নির্বাচন পরিচালনায় কাজ করবো।
সাধারণ ভোটার জানায়, এ আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত জামাল একমাত্র হেভিওয়েট প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী আরও ৯ প্রার্থী থাকলেও তাদের নির্বাচনী প্রচার-প্রচারনা খুবই কম দেখা গেলেও তারেক রহমানের ঘনিষ্ঠজনেরা এ আসনে নির্বাচন পরিচালনার দ্বায়িত্বে থাকায় নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা ও রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com