ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও নির্বাচনী ক্যাম্প উদ্বোধন
অধীর রাজবংশী,শ্রীনগর (মুন্সিগঞ্জ) থেকেঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনের নির্বাচনি এলাকা নম্বর–১৭১ এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ রবিবার (১লা জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করেন।
সকাল ১০টায় তিনি আল আমিন বাজার, কামারগাঁও, কেদারপুর ও ভাগ্যকুল ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও শোভাযাত্রায় অংশ নেন। এ সময় তিনি ভাগ্যকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর কামারগাঁও এলাকায় ধানের শীষের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট রফিক আমিন খান, সাধারণ সম্পাদক ইউসুফ আলী রানা, সহ-সভাপতি মিরাজ হোসেন তানিন, আব্দুল জলিল, আব্দুল আজিজ বেপারী, মোহাম্মদ ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন রিজভী, শহিদুল গায়েন, হযরত আলী মাদবর, উপজেলা জিসাসের সহ-সভাপতি শহিদুল ইসলাম ঝন্টু, রাজু ইসলাম, নাজমুল মিন্সী, সাজ্জাদাত হোসেন অভী, সামিউল ফকির, বিএম শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।
বিকাল ৩টায় রাঢ়ীখাল ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় রাঢ়ীখাল ইউনিয়নের তিন দোকান ও মাইজপাড়া এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করবেন তিনি।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।