1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ! কোস্ট গার্ডের অভিযানে বনদস্যুদের জিম্মি দশা থেকে ৬ জেলে উদ্ধার ​কলারোয়ার চেড়াঘাটে হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের জুতা ও ঝাড়ু দিয়ে পিটালো সভাপতি! চরম্বা তেলিবিলা গুনীর বাড়ির বাসন্তী উৎসব আগামী ২৪ মার্চ থেকে শুরু নাটোরের বড়াইগ্রামে ৩ বছরের ব্যবধানে ‘মির্জা মামুদ খাল’ ৮ গুণ বেশি টাকায় আবার খনন করছে পানি উন্নয়ন বোর্ড

নিয়ামতপুরে নাশকতার মামলায় যুবলীগ নেতা বাদশা গ্রেফতার

মো,আব্দুল আল মামুন
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে
নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা মোড়ে বোমা বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিয়ামতপুর উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান ওরফে  বাদশা মোল্লা (২৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ৫ জুলাই রাত ১০টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাজিরা গ্রামে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত বাদশা উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা ও নিয়ামতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন মোল্লার ছেলে। সে উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইন চার্জের নির্দেশে এসআই অপূর্ব এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড্ডা বোমা বিস্ফোরণ ও নাশকতার মামলায় আসামি আবু সুফিয়ান ওরফে বাদশা মোল্লাকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাজিরা গ্রামে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতর বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি নাশকতার মামলায় এই পদপে নেওয়া হয়েছে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ৫ জুলাই রাতে অভিযান চালিয়ে বাদশা মোল্লাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। রবিবার ৬ জুলাই তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com