1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

নিয়ামতপুরে বিএনপির ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

মোঃ আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে বিএনপির উদ্যোগে ঈদ পূণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেল ৪ টায় নিয়ামতপুর স্থানীয় বিএনপির উদ্যোগে শ্রীমন্তপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া লিচু বাগানে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইকবাল কাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাহমুদুস সালেহীন।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্য আব্দুর নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সদস্য সচিব জুয়েল হক, সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী, পোরশা উপজেলা বিএনপির সহ-সভাপতি তৌফিক শাহ, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ আইনূর রহমান প্রমুখ।
প্রধান অতিথি মাহমুদুস সালেহীন বলেন, বাংলাদেশে গত ১৫ বছরে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তা ২৪ এর গণঅভ্যুত্থানে রক্তয়ী আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। তবে দেশের অলিতে-গলিতে এখনো ফ্যাসিবাদের দোষররা রয়ে গেছেন। তাদেরকেও বিতাড়িত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই একটি সুখি-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
তিনি আরোও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপি দলকে আরো শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। সে সাথে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বার্তা নিয়ামতপুর, পোরশা, সাপাহারের সাধারণ ভোটারদের মাঝে পৌঁছে দেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com