1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ‎এক টেবিলে এমপি ও সুধীজন- কুমারখালীতে জামায়াতের ইফতার মাহফিল ফরিদপুরে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত! সুন্দরবন থেকে গ্রামে অজগর: ১৮ ফুট লম্বা সাপের পেটে ২০ কেজি ওজনের ছাগল উপাচার্যের অনুমোদন ব্যতীত চিঠি ইস্যু, পবিপ্রবির রেজিস্ট্রারকে শোকজ বড়াইগ্রামে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খোয়া–বালু ব্যবহারে ক্ষোভ এলাকাবাসীর ফরিদপুরে অ’নু’মতি ছাড়া অন্যের জমিতে বালু উ’ত্তো’লন, ভ্রাম্যমাণ আদালতে ৫০,০০০ টাকা জ*রি*মানা! ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা। বেতন-বোনাসের দাবিতে রাস্তায় নামলেন পরিচ্ছন্নতাকর্মীরা বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন ৪৯৬ জন নারী পেলেন টাকা

নিয়োগ পরীক্ষায় প্রতারণা, সহকারী শিক্ষকসহ দুজন গ্রেফতার

মুহাম্মদ বিপুল হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

জামালপুর সদর উপজেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগে শিক্ষকসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (২ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে।গ্রেফতারকৃতরা হলেন – সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া এলাকার আব্দুস সামাদের ছেলে মো. আবুল কালাম আজাদ (৪৮) ও পূর্ব বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ইসলামপুর উপজেলার কান্দারচর ফকিরবাড়ি এলাকার মো. ছাবেদ আলীর ছেলে মো. মোস্তাফিজুর রহমান ওরফে মিনার (৩৬)।

শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন জেলা ডিবির পরিদর্শক কাজী শাহনেওয়াজ। এর আগে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শেখের ভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি জানান, শুক্রবার সকালে সারাদেশের ন্যায় জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষাকে কেন্দ্র করে একদল প্রতারক চক্র আগের দিন বিভিন্ন জায়গায় প্রতারণার ফাঁদ পাতে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার শেখের ভিটা মির্জা আজম চত্ত্বর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এলাকায় অভিযান পরিচালনা করে সহকারী শিক্ষকসহ দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হন ডিবি কর্মকর্তারা। তিনি আরও জানান, গ্রেফতার আসামিদের আজ শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com