কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বালু বোঝাই ট্রলির ধাক্কায় এক ভ্যান চালক বৃদ্ধ নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে বালু বোঝাই একটি ট্রলি নিয়ে কিশোরগঞ্জ বাজারের দিকে যাওয়ার সময় অপরদিক থেকে আসা এক ভ্যান চালককে ধাক্কা দেয়। ট্রলির ধাক্কায় ভ্যান চালক তার গাড়ি থেকে ছিটকে পড়ে গেলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন শিশু নিকেতন স্কুল ও কলেজের সামনে। ঘটনার সাথে সাথে বালুর ট্রলিটি আটক করলেও চালক গাড়ির চালককে আকট করতে পারেনি এলাকাবাসী। নিহত ভ্যান চালক রবিউল ইসলাম (৫৫) নিতাই ইউনিয়নের খোলাহাটি গ্রামের মৃত এজান উদ্দীনের ছেলে বলে জানা গেছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন,নিহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।# সাথে ছবি আছে।
তারিখঃ ২৫-০৪-২০২৬ইং