1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান

নীলফামারীতে ভিসা প্রতারণা ও থাই গেম চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কে এম শাকীর
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে
নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারণা ও থাই গেম চক্রের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার(১০ এপ্রিল) দিবাগত রাত ১ টার  দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্য পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
থানা সূত্র জানায়, কিছু থাই গেম ও ভিসা প্রতারক ইউএসএ থাই লটারি, চাকুরীর প্রলোভনে ব্যাংক লোন, ভিসা প্রতারণা করে বড়ভিটা  ইউনিয়নের মেলাবর বৈশ্য পাড়ার শরিফুল ইসলামের নিজ বাড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিজ্ঞাপন করে প্রচার চালানো অবস্থায় তাদেরকে আটক করা হয়। তাদের কাছে ভিসা প্রতারণা ও থাই গেমের সাথে জড়িত থাকায় আটককৃতদের সাইবার নিরাপত্তা আইনে (১১ এপ্রিল) বিকেলে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈস্য পাড়ার মৃত্যু ইব্রাহিমের ছেলে শরিফুল ইসলাম(২৪), মেলাবর পশ্চিম পাড়ার শ্রী নরেন চন্দ্র রায়ের ছেলে উকিল চন্দ্র রায়(২৪) ও জলঢাকা থানার দুন্দীবাড়ি ১ নং ওয়ার্ডের বাহাদুর ইসলামের ছেলে স্বাক্ষর ইসলাম(২৭)। এ সময় তাদের কাছ থেকে অ্যান্ড্রয়েড ফোন ৪টি, ওয়াইফাই রাউটার ১টি, ল্যাপটপ ১টি, ডেস্কটপ কম্পিউটার ১টি ও লটারির টিকিট ৮৬২টি সরঞ্জাম উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ থানার তদন্ত অফিসার আব্দুল কুদ্দুস বলেন, আটক হওয়ার ৩ জনকে সাইবার নিরাপত্তা আইনে কারাগারে পাঠানো হয়েছে। প্রতারণা চক্রের সদস্যদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। # সাথে ছবি আছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com