1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

নীলফামারীতে রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও একজন মুমূর্ষ রোগীকে আর্থিক সাহায্য প্রদান

মোঃ রাব্বি রহমান ষ্টাপ রিপোর্টার নীলফামারী
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে
 নীলফামারীতে রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে শীতার্ত হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় নীলফামারী জেলার ইটাখোলা ইউনিয়নের কানীয়ালখাতা গাবেরতল বাজারে অবস্থিত রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রনি মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব মোঃ এ.কে আজাদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মোঃ আঃ রহমান এবং সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চপুকুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ নূরনবী সরকার (শামীম) এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ হবিবর রহমান সরকার, শিক্ষক মোঃ হাবিবুর রহমান (বি.এস.সি) এবং সফটওয়্যার ও আইটি ইঞ্জিনিয়ার জনাব মোঃ নাজমুল হক শাহ। সভায় বক্তারা বলেন, “এতিম ও অসহায় মানুষের প্রতি সহানুভূতি শুধু দান নয়, এটি মানবতার প্রকৃত পরিচয়।” সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠনের মূল লক্ষ্য বলে তারা উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরা শশী নদীর পাড়া গ্রামের বাসিন্দা মোঃ সুজন ইসলামকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠনের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজসেবামূলক কার্যক্রমে সংগঠনটির ভূমিকার প্রশংসা করে
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com