1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

নেছারাবাদে মোবাইল কোর্টে ৬২ হাজার টাকা জরিমানা করেন ইউএনও

এসএম. তৌহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ভোক্তা অধিকার লঙ্ঘন ও পরিবেশ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
আজ ১৪ জুন শনিবার উপজেলার বাস কাউন্টার ও বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলাম।

অভিযান চলাকালে একাধিক গুরুত্বপূর্ণ অনিয়ম চিহ্নিত করা হয়। বিশেষ করে, গণপরিবহন খাতে বাস যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়, দোকানগুলোতে মূল্য তালিকা অনুপস্থিত থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির ঘটনা ধরা পড়ে।

অভিযানে বাস কাউন্টার পরিচালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় অপরাধে, মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ বিস্কুট, চকলেট ও বিভিন্ন খাদ্যদ্রব্য ও পোল্ট্রি ফিড বিক্রির প্রমাণ পাওয়ায় দোকান মালিক, বাস কাউন্টার ও পোল্ট্রি মালিকদের মোট ৬২ হাজার টাকা জরিমানা সহ মোবাইল কোর্টৈ ৭ টি মামলা করা হয়।

অভিযান শেষে ইউএনও মো. জাহিদুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “জনগণ যেন প্রতারিত না হন এবং নিরাপদ পরিবেশে জীবনযাপন করতে পারেন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।পরিবহন সেক্টরে ভাড়া নির্ধারণ করে দেওয়া আছে, তা না মেনে অতিরিক্ত ভাড়া আদায় বেআইনি। আবার, নিষিদ্ধ পলিথিন বিক্রি পরিবেশ ধ্বংসের অন্যতম কারণ। এ সব অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

অভিযানে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাজার ব্যবসায়ীদের সচেতন করা হয় যে, দোকানে মূল্য তালিকা টানানো, মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত না করা এবং পলিথিনের ব্যবহার পরিহার করা আইনি দায়িত্বের অংশ।

কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

অভিযানে সহযোগিতা করেন নেছারাবাদ থানার পুলিশ সদস্যরা এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। জনসাধারণ এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং তারা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে নিয়মিত ও জোরালো করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com