1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

নেত্রকোণায় গণভোটের রায় বাস্তবায়নে দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ১১ দলীয় জোটের উদ্যোগে গতকাল বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, নেত্রকোনা প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। নেত্রকোনা ১১ দলীয় জোটের আহ্বানে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও মোঃ বদরুল আমিনের সঞ্চালণায় এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নেত্রকোনা-৫(পূর্বধলা) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফা, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি উত্তর অঞ্চলের কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, এনসিপির জেলা আহবায়ক ইফতেখার শামীম, এলডিপির জেলা সভাপতি মিজানুর রহমান মুকুল, এনসিপির জেলার সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, ওলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূঁইয়া, জামায়াতের পৌর আমির মোহাম্মদ রফিকুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা অলিউল্লাহ, পৌর জামায়াতের নায়েবে আমির ডাঃ আবুল হোসেন তালুকদার,ইসলামী ছাত্রশিবিরের জেলা আতিক হাসান হৃদয়সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় জেলা আমির বলেন, সরকার গণভোট নিয়ে তালবাহানা শুরু করেছে। নিজেদের ৫১% ভোটের মূল্যায়ন করলেও গণভোটের পক্ষে ৭০% মানুষের রায়কে উপেক্ষা করছে।। আমরা চাই সরকারের শুভ বুদ্ধির উদয় হোক। নেত্রকোনা -৫ আসনের সংসদ সদস্য জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা বলেন,দুঃখ জনক হলেও সত্য আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করি না। জনগণের রায়ের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তারা শুধু ক্ষমতা ছাড়তে হয়নি, দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আজকে ৭০% ভোট দিয়ে যে রায় জনগণ দিয়েছে বর্তমান সরকার সেই রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা চাই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনায় সফল হন। কিন্তু আমরা মনে করি প্রধানমন্ত্রী আধিপত্যবাদের ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। উনার পিতা জিয়াউর রহমান যেভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে এসে সিপাহীদের কাতারে দাঁড়িয়ে ছিলেন, তিনিও এই আধিপত্যবাদের ষড়যন্ত্র রুখে দিবেন। দেশের মানুষকে যেন আর রাজপথে নামতে না হয়, আর রক্ত দিতে না হয়, জীবন দিতে না হয়। আমরা চাই বর্তমান প্রধানমন্ত্রী সেই শুভবুদ্ধির উদয় হোক। জনগণের রায়কে বাস্তবায়ন করবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com