1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নেত্রকোনায় আধুনিক টার্মিনাল ও উন্নত যাত্রীসেবার প্রতিশ্রুতি

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

নেত্রকোনায় আন্তঃজেলা সড়ক পরিবহন (বাস) মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও যাত্রীসেবার মানোন্নয়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হোসেনপুর ঢাকা বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক। প্রধান অতিথির বক্তব্যে বলেন, “দীর্ঘদিন কার্যকর কমিটি না থাকায় বাসস্ট্যান্ডের শৃঙ্খলা ও যাত্রীসেবা ব্যাহত হচ্ছিল। নতুন কমিটির হাত ধরে নেত্রকোনায় একটি আধুনিক টার্মিনাল গড়ে তোলা হবে।” তিনি জানান, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নতুন যাত্রী ছাউনি নির্মাণ এবং সার্বিক অবকাঠামো সংস্কারের মাধ্যমে যাত্রীদের ভোগান্তি লাঘব করা হবে। সভায় জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের পরিচয়পত্র দেখানো মাত্রই বাসে হাফ পাস’ বা অর্ধেক ভাড়া নিশ্চিত করতে হবে। এছাড়া তিনি হুঁশিয়ারি দেন যে, সিটিং সার্ভিস মানে যেন প্রকৃত সিটিং সার্ভিসই হয় এবং গেইটলক’ সেবার নামে যেন যাত্রী হয়রানি না করা হয়। পরিবহন খাতের নতুন নেতৃত্বকে পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি দায়িত্বশীল ও যাত্রীবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি। নবনির্বাচিত সভাপতি মো. তাজেদুল ইসলাম ফারাস সুজাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান খসরুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, উপদেষ্টা শামছুল আলম মারুফ, কার্যকরী সভাপতি মো. বজলুর রহমান খান পাঠান এবং উপদেষ্টা এস.এম. শফিকুল কাদের সুজা চেয়ারম্যান। এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, সালাউদ্দিন খান মিল্কী, এস. এম. মনিরুজ্জামান দুদু, তাজ উদ্দিন ফারাস সেন্টু, শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন কমিটির নেতৃত্বে নেত্রকোনার পরিবহন খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর হবে। মালিক-শ্রমিক ও ছাত্রদের সমন্বিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে উঠবে। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com