1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

নেত্রকোনায় ইসলামী আন্দোলনের ৫৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম জেলা প্রতিনিধি,নেত্রকোনা
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি (সাধারণ সম্পাদক) হাফেজ জুনায়েদ হোসেনের নেতৃত্বে ৫৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। যোগদাকৃতদের মধ্যে দলটির উপজেলা প্রচার সম্পাদক হাফেজ ইসমাঈল, মাঘান- সিয়াধার ইউনিয়ন সভাপতি হাফেজ ওসমান গনি, সেক্রেটারি পলাশ মিয়াসহ বিভিন্ন পদের নেতাকর্মী রয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের কাজী অফিস সংলগ্ন উপজেলা জামায়াতের কার্যালয়ে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ খালিয়াজুরী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদারের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে তাঁরা জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এসময় উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, নায়েবে আমীর এটিএম হামিদুল্লাহ ও সেক্রেটারি মাষ্টার জাহেদ হাসানসহ ১০ দলীয় জোটের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর নেতারা সদ্য যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করেন। জামায়াতে ইসলামে যোগদানকারী ইসলামী আন্দোলনের সাবেক নেতা হাফেজ জুনায়েদ হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করার প্রত্যয়ে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে অর্ধশত নেতাকর্মী যোগদান করেছি। সামনে আরো অর্ধশত নেতাকর্মী জামায়াতে যোগদান করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে সবাই একসঙ্গে কাজ করব। নেত্রকোনা-৪ জামায়াত মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার বলেন, ‘নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে জনসাধারণকে সচেতন হতে হবে।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com