1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

নেত্রকোনায় পৈতৃক জমি দখলের চেষ্টা ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম জেলা প্রতিনিধি,নেত্রকোনা
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

নেত্রকোনা পৌরসভার বহিরাচাপড়া এলাকায় পৈতৃক সূত্রে পাওয়া মালিকানাধীন জমি জবরদখল ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। আজ রবিবার বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো. সফিকুল ইসলাম জানান, বহিরাচাপড়া এলাকায় তাদের প্রায় ১০০ বছরের পুরনো পৈতৃক সম্পত্তি রয়েছে। সম্প্রতি এলাকার একটি প্রভাবশালী কুচক্রী মহল ভুয়া দলিল ও জাল ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করে ওই জমি দখলের পায়তারা চালাচ্ছে। এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে তারা আদালতের শরণাপন্ন হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত (এডিএম কোর্ট) ওই জমিতে ১৪৪ ধারা জারি করেন (মামলা নং: ৯০৫/২০২৫)। অভিযোগ করা হয় যে, আদালতের নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও গত ২৪ জানুয়ারি কুচক্রী মহলটি আমিন নিয়ে অবৈধভাবে জায়গাটি দখল করতে যায়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার ওসি (অপারেশন) ওয়াসিম কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ দখলদারদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন এবং কাজ বন্ধ করে দেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরও জানান, কুচক্রী মহলটি মৃত নবী হোসেনের ভুয়া ওয়ারিশ সেজে এবং জাল বিআরএস পর্চা তৈরি করে আদালতে আপিল করেছে, অথচ নবী হোসেনের প্রকৃত ওয়ারিশরা এ বিষয়ে কিছুই জানেন না। বিষয়টি জানাজানি হলে তারা মামলা প্রত্যাহারের দাবি জানালেও প্রতিপক্ষ পেশিশক্তির জোরে বারবার জমিতে হামলার চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় নিজেদের জানমাল ও পৈতৃক সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সফিকুল ইসলাম, রুহুল আমিন, সোহেল বাশারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন:
১. সফিকুল ইসলাম
২. রুহুল আমিন
৩. সোহেল বাশার
৪. মানিক মিয়া
৫. সোহরাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com