1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

নেত্রকোনা -৩ আসনে ১ জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৭ বার পড়া হয়েছে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা -৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে শেষ দিনে ১জন প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

রবিবার (১৭ ডিসেম্বর) এক জন প্রার্থী নেত্রকোনা জেলা প্রশাসক  ও  রিটানিং কর্মকর্তা শাহেদ পারভেজের মাধ্যমে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

নেত্রকোনা জেলা প্রশাসক  ও  রিটানিং কর্মকর্তা শাহেদ পারভেজ জাকের পার্টির প্রার্থী সুরুজ আলী মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। এর ফলে নেত্রকোনা -৩ সংসদীয় আসনে প্রতিদ্ধন্ধি প্রার্থীর বর্তমান সংখ্যা রইল ৬ জন। এর আগে এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সহ মোট ৭ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছিল।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা গেছে,নেত্রকোনা -৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন  বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  অসীম কুমার উকিল ।স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ মনোনীত নবম জাতীয় সংসদ সদস্য, ডাকসু নেতা এবং বর্তমান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মঞ্জুর কাদের কোরায়েশী,সাবেক উপজেলা চেয়ারম্যান  এবং আওয়ামীলীগ মনোনীত দশম জাতীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু,  জাতীয় পার্টি মনোনীত কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান  জসিম উদ্দিন ভূঞা, ইসলামী ঐক্যজোট মনোনীত এহতেশাম সারোয়ার,  তৃনমুল বিএনপি মনোনীত মিজানুর রহমান খান।

সোমবার  (১৮ ডিসেম্বর)  জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতিদ্ধন্ধি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হবে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com