1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

নোয়াখালীতে ভোট সুষ্ঠু রাখতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন

জাবের বিন আবদুল্লাহ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৮২ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নোয়াখালী জেলার ৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (২৪ডিসেম্বর) বিকেলে জেলা প্রসাশক হল রুমে নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার দেওয়ান মাহবুবর রহমানের সভাপতিত্বে নির্বাচনের আচরণবিধি ও প্রার্থীদের মাঠ পর্যায়ে সকল বাধা নিষেধ ও আচরণ ভঙ্গ সহ সকল ধরনের অভিযোগের কথা শুনেন এবং জেলা রিটার্নিং অফিসার সমাধান করার আশ্বাস প্রদান করেন। নির্বাচনে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন এবং ভোট সুষ্ঠভাবে করা যায় সে বিষয়ে কঠোর অবস্থানে থাকবেন প্রশাসন বলে জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সহকারী নির্বাচন অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দিন, জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, বেগমগঞ্জ নির্বাহী অফিসার মহিনুল হাসান, সহকারী ভুমি কমিশনার আসিফ আল জিনাত সহ নয়টি উপজেলার নির্বাহী অফিসার সহ প্রশাসনের কর্মরত কর্মকর্তাবৃন্দ।

এছাড়া প্রার্থীদের মধ্যে নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী আলহাজ মোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুইয়া মানিক, নোয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ, নোয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিন, সাংবাদিক প্রতিনিধি সহ আরো অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com