1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

নড়াইলে দেশীয় অস্ত্র-মাদকদ্রব্যসহ যুবক আটক

খশরুল আলম পলাশ
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

নড়াইলে সেনা ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্রসহ মো. আসলাম শেখ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে সদরের বড়গাতি (পশ্চিম পাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনী।

অভিযুক্ত মাদক ব্যবসায়ী আসলাম শেখ সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি (পশ্চিম পাড়া) গ্রামের ইদ্রিস শেখের ছেলে।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইল সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী ও সদর থানার একটি দল বড়গতি পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয় আসলাম শেখ নামের এক মাদক কারবারিকে। পরে তার বসত ঘরে তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকার ৩৬৬ পিচ ইয়াবা, গাঁজা (৮২০ গ্রাম), দেশীয় অস্ত্রসহ মাদক বিক্রির নগদ ৪২ হাজার ১২০ টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে ২০২২ সালে সদর থানায় একটি মাদক মামলা চলমান রয়েছে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন, ‘সেনা ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজাসহ আসলাম শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তী তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com